বসিরহাটে কান ধরে মোরগ নাচ লকডাউন অমান্যকারীদের - The News Lion

বসিরহাটে কান ধরে মোরগ নাচ লকডাউন অমান্যকারীদের





উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজ এর ঘটনা। তৃতীয় পর্যায়ে আনলক করা অবস্থান রাজ্যের। ইতিমধ্যে সপ্তাহে দুদিন কড়া লকডাউন  ঘোষণা করেছে রাজ্য সরকার। সামনে আগস্ট মাসের বিক্ষিপ্তভাবে সাতদিন লকডাউন ঘোষণা করেছেন।




 যেভাবে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে,তাই কড়া রাজ্য পুলিশ, কোনমতে লকডাউন অমান্য করা যাবে না। বসিরহাট পুলিশ জেলা ওসি ট্রাফিক বিপ্লব দে পুলিশকে সঙ্গে নিয়ে নাকা চেকিং এ নেমেছে বিনা কারণে রাস্তায় দেখলেই কড়া শাস্তি। কখনো মাক্স পড়ে না বেরোলে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া। আবার কখনো কান ধরে উঠবস এর ঘটনা দেখা গেছে ইছামতি ব্রীজের উপরে, এবার পুলিশ অভিনব পন্থা নিলো  লকডাউন অমান্যকারী কে কান ধরে রাস্তায় ঘোরানো ও মোরগ নাচের মধ্য দিয়ে এই শাস্তি দেখে হতবাক। 



অমান্যকারীরা তারা কথা দিয়ে গেলেন লকডাউন চলাকালীন আর রাস্তায় বের হবেন না। পুলিশ যে আগামী দিনগুলোতে লকডাউন সফল করতে পদক্ষেপ নিয়েছে তা আজ এই চিত্র থেকে প্রকাশ পাওয়া গেল। আজ বুধবার সকাল দশটা নাগাদ ইছামতি ব্রীজের উপরে অমান্যকারীদের মোটরসাইকেল থেকে নামিয়ে কান ধরে উঠবস,তার পর মোরগ নাচের মধ্যে দিয়ে কড়া শাস্তি দিল। আর মুচলেকা নিল লকডাউন এ ঘর থেকে বের হবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.