বাংলাদেশে ফিরেছেন কাতারে আটকেপড়া ১৫৯ বাংলাদেশি
ঢাকা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নিলো ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।আজ বৃহস্পতিবার দোহা থেকে আসা ফ্লাইটটি সকাল ৭টা ০৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দোহায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারনে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।’
ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

Post a Comment