করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন লকেট - The News Lion

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন লকেট





করোনামুক্ত হয়ে  হাসপাতাল থেকে ছাড়া পেলেন  বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আপাতত ১০ দিন তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিন লকেট চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ফোন আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে।





গত ৩ জুলাই শুক্রবার লকেট চট্টোপাধ্যায় জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। হাল্কা জ্বর থাকায় একসপ্তাহ ধরেই নিজেকে ঘরবন্দী করেছিলেন তিনি। তারপর  হাসপাতালে  ভর্তি হন।






৮ জুলাই করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেই কথা তিনি টুইটারে জানিয়েছেন। এদিন দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।আপাতত ১০ দিন তাঁকে হোমকোয়ারেন্টাইনের সঙ্গে বিশ্রামে থাকতে হবে। জানিয়েছেন চিকিৎসকরা।






লকেট চট্টোপাধ্যায় বলেছেন আতঙ্কিত হবেন না। লক্ষণ দেখা দিলে লুকোবেন না। তিনি লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন নমুনা পরীক্ষা করান। আত্মবিশ্বাস রাখুন, মনের জোর রাখুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.