মুখ্যমন্ত্রীর ভাইঝি করোনা পজেটিভ
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভাইঝি করোনা পজেটিভ। তবে ভিভিআইপি সংস্কৃতি পুরো বজায় রাখতে ভাইঝি হাসপাতালে পাঠানো হয়নি। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে, নতুন মেডিকাল টিম তৈরি করে সরকারি বাসভবনেই হাসপাতাল বানিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী।
ছয় জন চিকিৎসক ও তিন জন নার্সকে নিয়ে তৈরি করা হয় এই মেডিকাল টিম। মঙ্গলবার এই ইস্যুতে একটি বিজ্ঞপ্তি জারি করে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার বিমল কারাক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের অতিরিক্ত সচিবের নির্দেশ অনুসারে ভেন্টিলেটর সহ একটি হাসপাতাল মুখ্যমন্ত্রীর বাড়িতে তৈরি করা হচ্ছে। সেখানে কাজ করবেন ৬ জন চিকিৎসক ও ৩জন নার্স।
Post a Comment