জম্মুতে ভারতীয় সেনার সাংগঠনিক কাঠামো খতিয়ে দেখলেন সেনাপ্রধান - The News Lion

জম্মুতে ভারতীয় সেনার সাংগঠনিক কাঠামো খতিয়ে দেখলেন সেনাপ্রধান




 চিন পাকিস্তানের ন্যায় শত্রু মনোভাবাপন্ন হয়ে উঠছে নেপালও। সব মিলিয়ে প্রতিবেশীদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ভারত। সবকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি রয়েছে সেনা। এই অবস্থায় জম্মুতে ভারতীয় সেনার সাংগঠনিক কাঠামো খতিয়ে দেখলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে।



 নিয়ন্ত্রণরেখা জুড়ে ক্রমশই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠছে। সোমবার জম্মুর নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনাপ্রধান নারাভানে। পাক সীমান্তের সঙ্গে সমান্তরাল রেখায় ভারতের প্রান্তের নিরাপত্তার ঘেরাটোপ ঘুরে দেখেন তিনি।  তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কমান্ডাররা। তাঁরাও গোটা পরিস্থিতি সেনাপ্রধানের কাছে ব্যাখ্যা করেন।



জম্মুর রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে লাগাতার গুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান। শনিবার থেকে লাগাতার গুলি চালাচ্ছে পাক সেনা। রবিবার চলে মর্টার হামলাও। সেনা সূত্রে খবর নৌসেরা সেক্টর, কিরনি ও কাসবা সেক্টরে সমানে চলেছে গুলি বর্ষণ।  রবিবার রাত থেকে হামলার পরিমাণ বাড়িয়েছে পাক সেনা। সেনা সূত্রে খবর, ভারতের পক্ষ থেকেও কড়া প্রত্যুত্তর দেওয়া হচ্ছে।




এর আগে সেনাপ্রধান জানিয়ে ছিলেন কাশ্মীরে নতুন জঙ্গি সংগঠন তৈরি করছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে দ্যা রেসিসট্যান্ট ফ্রন্ট। পাক মদতের কথা পরিষ্কার জানান সেনাপ্রধান। কাশ্মীরে এই নতুন জঙ্গি সংগঠনে যে পাক আশ্রয় স্পষ্ট তা সাফ জানান নারাভানে। কাশ্মীরকে নতুন করে অশান্ত করে তুলতেই জঙ্গি সংগঠনটি তৈরি করেছে পাকিস্তান বলে সূত্রের খবর। সীমান্তের ওপার থেকে এর জন্য আর্থিক মদতও আসছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.