ভারতে শুরু হয়েছে করোনার কমিউনিটি ট্রান্সমিশন, জানুন বিস্তারিত
প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে দেশ জুড়ে শুধুই আতঙ্ক। ইতিমধ্যেই ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আরও উদ্বেগের খবর শোনাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
শুক্রবার তারা জানিয়েছে, ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। আইএমএ হসপিটাল বোর্ড অফ ইন্ডিয়ারে চেয়ারপার্সন ড. ভিকে মংগা বলেন, ‘বর্তমানে সংক্রমণ ক্রমশ ব্যাপক হারে বেড়ে চলেছে।
তিনি আরও বলেন, ‘প্রত্যেক দিন করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০০০ করে বাড়ছে। এটা সত্যই খুব খারাপ পরিস্থিতি। গ্রামাঞ্চলে করোনা ছড়াতে শুরু করেছে। এটা খারাপ লক্ষণ। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে।’
একদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে যে ভারতে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। এরই মধ্যে আইএমএ-র এই বিবৃতি খুবই তাৎপর্যপূর্ণ।এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত। শনিবার সকালের বুলেটিন অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে আক্রান্তের সংখ্যা সর্বমোট ১০,৩৮.৭১৬। এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছে ৬,৫৩,৭৫১।

Post a Comment