বাইকের ধাক্কায় মৃত্যু গোপালনগর থানার এএস আইয়ের - The News Lion

বাইকের ধাক্কায় মৃত্যু গোপালনগর থানার এএস আইয়ের





বাইকের ধাক্কায় মৃত্যু গোপালনগর থানার এএসআই এর। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার এএসআই দেবাশিস সরকার মঙ্গলবার রাত ৮ টায় উল্টো রথের জন্য ডিউটি করছিলেন। 







 সেই সময় বনগাঁ চাকদহ সড়কের উপরে একটি বাইক এসে ধাক্কা মারে দেবাশিসবাবুকে। রাস্তার মাঝে   ছিটকে পড়েন দেবাশিসবাবু। সঙ্গে সঙ্গে  তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে,  মৃত এএসআইএর বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.