পাঁচ বছর পূর্ণ করলো বাহুবলি - The News Lion

পাঁচ বছর পূর্ণ করলো বাহুবলি





দক্ষিণী সুপারস্টার প্রভাস ও তামান্না ভাটিয়া অভিনীত ‘বাহুবলি : দ্য বিগিনিং’ আজ পাঁচ বছর পূর্ণ করল। ২০১৫ সালের এই দিনে মুক্তি পেয়েছিল ছবিটি। দর্শক ও চিত্রসমালোচকদের প্রশংসায় ভেসেছিল ছবিটি। ভেঙেছিল বক্স অফিস রেকর্ড।




এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি অভিনেতাদের তারকাখ্যাতি এনে দেয়। এমনকি বড় তারকা হয়ে ওঠেন পরিচালকও। আজ বিশেষ এ ছবির পঞ্চম বার্ষিকী উদযাপন করছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে দিনটি উদযাপন করছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।





সুপারস্টার প্রভাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। জানিয়েছেন, সেই দিনগুলোর কথা মনে পড়ছে তাঁর। পুরো টিম যেন ম্যাজিক তৈরি করেছিল।




অন্যদিকে, রানা দাগ্গুবতি এই ছবিতে ভল্লালদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনিও একটি ভিডিও শেয়ার করে ছবির পঞ্চম বার্ষিকী উদযাপন করেছেন।







ছবিতে তামান্না ভাটিয়া অবন্তিকা চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তামান্না বলেন, যেদিন তাঁর প্রথম লুক টেস্ট হয়েছিল, সেই দিনটি খুব মনে পড়ে। নির্বাচিত হওয়ার পর তাঁর মনে হয়, একেবারেই ভিন্ন কিছু করতে চলেছেন তিনি, যা মানুষ এর আগে কখনো দেখেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.