ফেলানি বসাক আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পান ২১ জুলাই !
নদীয়া জেলার ফুলিয়া পাড়ার ফেলানী বসাকের নাম মনে আছে তো ? ১৯৯৩ সালে যুব কংগ্রেস সভানেত্রী তথা তৎকালীন শাসক দল সিপিআইএমের বিরুদ্ধে প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলিয়া পাড়া স্থানীয় সিপিআইএম নেতৃত্বর দ্বারা ধর্ষিতা হয়েছিলেন মূক বধির দিপালী বসাক।
মা ফেলানী বসাক ধর্ষণের বিচার চাইতে স্থানীয় মহিলা নেত্রী রিক্তা কুন্ডু, উত্তম কুন্ডু, মৃত্যুঞ্জয় চ্যাটার্জী, টুনাল মৈত্রদের নিয়ে পৌঁছেছিলেন প্রতিবাদী মমতা ব্যানার্জির কাছে, প্রতিবাদের ফলস্বরূপ সেদিন রাইটার্স বিল্ডিং থেকে ফিরেছিলেন রক্তাক্ত হয়ে। সারা রাজ্যে বয়েগেছিলো প্রতিবাদের ঝড়। পরবর্তীতে সেই প্রতিবাদী মুখ হয়ে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী।
তারপরে ফেলানী বসাকের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ একবার হলেও প্রতি বছর আজকের দিনে অর্থাৎ একুশে জুলাই ধর্ম তলায় তিনি পৌঁছান। বয়সের মতো এবারও লকডাউন এ বাধা হয়ে দাঁড়ায়নি মমতার সান্নিধ্য।
গতকাল রাতেই ছেলেকে বলে রেখেছিলেন মোবাইল ব্যবস্থা করার কথা। আজও তার প্রিয়নেত্রীকে দেখলেন একদম কাছ থেকে। তার মুখ নিঃসৃত কথা শুনলেন নিজে কানে, তবে ভার্চুয়াল সভার মাধ্যমে।

Post a Comment