বিয়ের দাবিতে কলকাতা থেকে নদীয়ায় এসে ধর্নায় বসলেন প্রেমিকা - The News Lion

বিয়ের দাবিতে কলকাতা থেকে নদীয়ায় এসে ধর্নায় বসলেন প্রেমিকা




বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার,এর পরই যুবকের বাড়ির সামনে ধরনা দিলেন যুবতী। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার বাসডোপ এলাকায়।







স্থানীয় সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসডোব গ্রামের বাসিন্দা অমিত মন্ডল। দেড় বছর আগে তিনি কলকাতার একটি বারে কাজে যান। সেখানেই কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে তাদের সম্পর্ক তৈরি হয়।






এরপরই যুবতীর অভিযোগ,তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে সহবাস করা হয়। ওই যুবতীর অভিযোগ, সেখানে তাকে বিয়ে করা হয়। কিন্তু বাড়ি আনতে বললে অস্বীকার করে ওই যুবক। দীর্ঘদিন এইভাবে চলার পর অমিত মন্ডল যুবতীকে ছেড়ে দেওয়ার কথা বলে।





ওই যুবতী নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের কাছে কোনো সুরাহা না পেয়ে অবশেষে ওই যুবকের বাড়িতে ধরনায় বসে যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। গ্রামবাসী ওই প্রেমিকার হয়ে সাওয়াল করতে থাকে। অবশেষে গ্রামবাসীদের দাবি মেনেই প্রেমিকার ইচ্ছা অনূযায়ী পুলিশ বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.