আগামী ২৪ ঘন্টায় রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে - The News Lion

আগামী ২৪ ঘন্টায় রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে






আগামী ২৪ ঘন্টায় রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত রয়েছে রাজ্যের ওপর। রাজ্যে শান্তিনিকেতন, হলদিয়ার ওপর দিয়ে গিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।







অন্যদিকে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায়। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের কোনও জেলার জন্য। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোনও না কোনও অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।






দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.