স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার আহ্বান জানালেন বিজ্ঞানীরা - The News Lion

স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার আহ্বান জানালেন বিজ্ঞানীরা




আন্তর্জাতিক ডেস্ক : মানুষকে স্বেচ্ছায় করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ১৫ জন নোবেল বিজয়ীসহ বিজ্ঞানীদের একটি দল। পরীক্ষামূলক ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্যই তাদের এই আহ্বান।




ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত শতাধিক বিশিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রধানের কাছে লেখা খোলা চিঠিতে সই করেছেন, যেখানে বলা হয়েছে, তথাকথিত এই ‘চ্যালেঞ্জ ট্রায়াল’ ভ্যাকসিন তৈরির কাজ তরান্বিত করবে এবং লক্ষ লক্ষ জীবন বাঁচাতে সাহায্য করবে।




ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন কর্মসূচির পরিচালক বলেছেন এ ধরনের গবেষণার কাজ ‘সম্ভবপর এবং তা তথ্যসমৃদ্ধ হবে’। পৃথিবীতে এই মুহূর্তে ২৩টি করোনার ভ্যাকসিন চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ট্রায়াল দেয়ার কাজ চলছে।






সেগুলোর কার্যকারিতা পরীক্ষার একমাত্র উপায়, তারা বলছেন, যদি যথেষ্ট সংখ্যক মানুষ স্বেচ্ছায় তাদের দৈনন্দিন কাজের পরিবেশে নিজেদের করোনাভাইরাস জীবাণুর সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি করে দেন এবং দেখেন যে তারা আসলে সংক্রমিত হচ্ছেন কিনা।





আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে এমন উদ্যোগ অনেক প্রয়োজন বলে দাবি করাছেন তারা।





এছাড়া তারা আরও যুক্তি তুলে ধরে বলছেন, যারা এই পদ্ধতির মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হবেন তাদের স্বাস্থ্য ঝুঁকি হবে অনেক কম কিন্তু এর দ্বারা সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.