মাস্ক পরে ভিডিও পোস্ট করলেন মেলানিয়া
আন্তর্জাতিক ডেস্ক : এক অপ্রত্যাশিত দৃশ্যের দেখা পাওয়া গিয়েছিল গত শনিবার। এদিন প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে দেখা গিয়েছিল মাস্ক। গত রবিবার একদিন পর তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনের ভিডিও পোস্ট করলেন।
span style="background-color: white; color: #444444; font-family: "Open Sans", serif; font-size: 16px; white-space: pre-wrap;">
কয়েক সপ্তাহে প্রথমবার জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় দেখা গিয়েছিলো মেলানিয়া ট্রাম্পকে। ভিডিও পোস্ট করে তিনি টুইটারে লেখেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকের শক্তিশালী করা হয় এবং জীবন দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করা হয়।
’গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনে যান ট্রাম্প। সেখানেই প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায় প্রেসিডেন্টকে। অথচ শুরু থেকে মাস্ক বিরোধী ছিলেন তিনি। গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন।
অবশ্য এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। তার সপ্তাহখানেক যেতে কালো মাস্ক পরতে দেখা গেলো প্রেসিডেন্টকে।

Post a Comment