করোনা হানা দিলো অভিনেত্রী রেখার বাড়িতেও - The News Lion

করোনা হানা দিলো অভিনেত্রী রেখার বাড়িতেও




করোনা আগ্রাসী রূপ নিয়ে হানা দিয়েছে ভারতের  বি-টাউনেও। গতকাল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, তাঁর সন্তান অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হন। এ ছাড়া বলিউড তারকা জাহ্নবী কাপুর, করণ জোহর ও আমির খানের ব্যক্তিগত কর্মচারীদের মধ্যেও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।





এবার কিংবদন্তি অভিনেত্রী রেখার নিরাপত্তারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে রেখার মুম্বাইয়ের বাংলো সিল করেছে বিএমসি কর্তৃপক্ষ।






জানা যায়, রেখার মুম্বাইয়ের বাংলোর নিরাপত্তারক্ষীর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।অভিনেত্রী রেখা বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকার সমুদ্রঘেঁষা একটি বাংলোতে বাস করেন। দুজন নিরাপত্তারক্ষী ওই বাংলোর প্রহরায় থাকেন, যাঁদের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।






 আক্রান্ত নিরাপত্তারক্ষীকে বান্দ্রার বিকেসিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এ ছাড়া বিএমসি কর্তৃপক্ষ রেখার বাংলোর বহিরাঙ্গনে একটি নোটিশ টানিয়েছে। সেখানে বাংলোটিকে কনটেইনমেন্ট জোন উল্লেখ করে একে স্যানিটাইজ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.