কোচবিহারে তৃণমূলের ছাত্র নেতাকে লক্ষ্য করে গুলি
তৃণমূল ছাত্র নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতিদের। শুক্রবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান ওই তৃণমূল ছাত্র নেতা। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সম্পাদক তথা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে শনিবার সকালে পুন্ডিবাড়ি থানায় লিখিতভাবে অভিযোগ করেন তিনি।
তিনি জানিয়েছেন কয়েকজন দুষ্কৃতী স্কুটিতে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান ।অভিযোগের সাথে একটি গুলির খোল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পেছনে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ।

Post a Comment