আগামী দিনে পুরনো ছন্দে ফেরার কোন সম্ভবনা এখনই নেই, হু - The News Lion

আগামী দিনে পুরনো ছন্দে ফেরার কোন সম্ভবনা এখনই নেই, হু



গোটা বিশ্ব এই মুহূর্তে করোনার জেরে আতঙ্কিত। এই মহামারি নিয়ে  কার্যত লড়াই করে চলেছে একভাবে।  একাধিক দেশ এই মুহূর্তে প্রতিষেধক তৈরি ও তার পরীক্ষার কাজে ব্যস্ত। কিন্তু এই সবের মধ্যেও হু প্রধানের তরফে জানা গেল নয়া তথ্য। আগাম ভবিষ্যতে আপাতত পুরনো ছন্দে ফেরার কোন সম্ভবনা নেই। এমনটাই জানিয়েছেন হু প্রধান।




মাত্র কয়েকদিনের মধ্যেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার পেরিয়ে গিয়েছে ১৩ মিলিয়ন।  এই মহামারী এখনও পর্যন্ত প্রায় কয়েক মিলিয়ন মানুষের প্রান নিয়েছে তা মাত্র সাড়ে ৬ মাসের মধ্যে। এমনটা জানিয়েছেন হু প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস। এও জানিয়েছেন আগামী দিনে পুরনো ছন্দে ফেরার কোন সম্ভবনা এখনই নেই।



 যদি নির্দেশিকা পালন না কড়া হয় সে ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। এও জানিয়েছেন এই মুহূর্তে একাধিক দেশ ভুল পথে চলছে।প্রাথমিক ক্ষেত্রে যদি গলদ থাকে তাহলে তা যথেষ্ট সমস্যা তৈরি করবে। মাত্র ৫ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক মিলিয়ন। একাধিক দেশ এই মুহূর্তে মহামারীর দ্বিতীয় পর্যায়ে রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.