রাজ্যে তৃতীয় দিনের লকডাউনে জেলায় জেলায় পুলিশি ততপরতা - The News Lion

রাজ্যে তৃতীয় দিনের লকডাউনে জেলায় জেলায় পুলিশি ততপরতা




লকডাউন এর তৃতীয় দিন বুধবার সকাল থেকে কৃষ্ণনগরে শহরের অন্তর্গত পোস্ট অফিস মোড়, সদর হাসপাতাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গুলি সম্পূর্ণভাবে জনশূন্য।এই দিন কোন শহরতলীতে দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিটি রাস্তার মোড়ে রয়েছে কড়া পুলিশি প্রহরা।

লকডাউন চলা সত্বেও যেসব মানুষজন রাস্তাঘাটে বিনা কারণে বের হচ্ছেন তাদের বাড়িতে ফিরে যাওয়ার উপদেশ গিয়ে তাদের পুনরায় বাড়িতে ফেরত পাঠাচ্ছেন পুলিশ কর্মচারীরা। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং। চলছে গাড়ি চেকিং সহ কড়া পুলিশি নজরদারি। এখনো পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে লকডাউন এর বিধি ভঙ্গ করে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা প্রায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


লকডাউন এর তৃতীয় দিন বুধবার সকাল থেকেই  লকডাউন এর প্রভাবে কার্যত রাস্তাঘাট সম্পূর্ণভাবে জনশূন্য।বাজার ও রাস্তায় জনমানব শূন্য। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, চাকদহ, কল্যাণী, নবদ্বীপ, চাপড়া, করিমপুর, তেহট্ট সহ সব জায়গায় পুরোপুরি লক ডাউন চলছে।

 এছাড়াও রানাঘাট, কৃষ্ণ নগর, কল্যাণী, শান্তিপুর, নবদ্বীপ স্টেশন চত্বরে সেই অর্থে মানুষজন নেই বললেই চলে। ইতিমধ্যেই লকডাউন এর বিধি ভঙ্গ করার অভিযোগে এই দিন সকালেই প্রায় ৪০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। এইদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করার পাশাপাশি লকডাউন সফল করার উদ্দেশ্যে সর্বদা সতর্ক থাকতে দেখা গেল  পুলিশ কর্মীদের। পুলিশের সক্রিয় ভূমিকায় এখনো পর্যন্ত কার্যত জনশূন্য রয়েছেসম্পূর্ণ নদিয়া

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.