লকডাউনে কড়াকড়ি মছলন্দপুর শহর জুড়ে
অরূপ অধিকারী ; লাফিয়ে লাফিয়ে করনা আক্রান্ত সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সেই করণের সপ্তাহে দুদিন লোকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথম দফায় বৃহস্পতি ও শনিবার লক ডাউনের কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সেইমতো আজ বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন সফল করতে মছলন্দপুর শহরে পুলিশ প্রশাসন। মছলন্দপুর ও গোবরডাঙ্গায় বিভিন্ন প্রান্তে বসেছে পুলিশ পাহারা। রাস্তায় নেমেছেন র্যাপিড অ্যাকশন ফোর্স। রাস্তায় বেরনো প্রতিটি মানুষ ও যানবাহন কে দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। উপযুক্ত কারণ না দেখাতে পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট।
এমনিতেই মছলন্দপুরে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। সেই কারনে আরো সক্রিয় ভূমিকা পালন করছে মছলন্দপুরের স্থানীয় পুলিশ প্রশাসন।

Post a Comment