কোন মাস্ক ব্যাবহার করা উচিত নয়, জেনে নিন
করোনা থেকে বাঁচতে অপরিহার্য হয়ে উঠেছে মাস্ক। কিন্তু কোন মাস্ক ব্যবহার করা উচিৎ আর কোনটা উচিৎ নয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এবার এন ৯৫ মাস্ক নিয়ে সতর্ক করল খোদ কেন্দ্রীয় সরকার। এই্ বিষয়ে সোমবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখেছে কেন্দ্র।
সেই চিঠিতে জানানো হয়েছে যে ভালভ লাগানো N-95 মাস্ক ব্যবহার করা উচিৎ নয়। এতে ভাইরাসের সংক্রমণ আটকায় না বরং এই মাস্কের ব্যবহার ক্ষতিকারক হতে পারে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের হেল্থ সার্ভিসের ডিজি জানিয়েছেন সাধারণ মানুষের এই ধরনের মাস্ক ব্যবহার করা উচিৎ নয়। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে যেসব ঘরে বানানো মাস্ক পাওয়া যাচ্ছে, তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েচে।
কেন্দ্র জানাচ্ছে, বাড়িতে বানানো এইসব ফেস কভার প্রত্যেকদিন ভালোভাবে ধুয়ে পরিস্কার করতে হবে। আর এই ধরনের মাস্ক বানানোর জন্য সব ধরনের কাপড় ব্যবহার করা যেতে পারে বলেও জানা গিয়েছে।
জানানো হয়েছে যে, ওই কাপড়ের মাস্ক প্রত্যেকদিন গরম জলে পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে ও ভালোভাবে শুকোতে হবে। তবে মুখ ও নাকের চারপাশে কোনও ফাঁক থাকলে চলবে না।
Post a Comment