বিকেলের টিফিনে একটু অন্য রকম স্বাদ আনতে আজই বানিয়ে ফেলুন সুজির কাটলেট
উপকরণঃ
২ কাপ ময়দা
১/২ কাপ হাপ সুজি
১/২ কাপ চালের গুঁড়ো
১ টা বড় পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা কুচি
৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
২ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ সাদা তেল
১ টেবিল চামচ সাদা তিল
১ চা চামচ লঙ্কার গুঁড়ো
স্বাদ মত নুন
পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল
প্রণালিঃ
প্রথমে একটি বাটি ময়দা, সুজি, চালের গুঁড়ো ও বাকি সমস্ত উপকরণ এক সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত মন্ড করে নিতে হবে । এবং এই মন্ড টি ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে
পনেরো মিনিট পর ঢাকা খুলে, মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে ছোট ছোট লুচির মত করে নিতে হবে । এবং সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে সেগুলো দিয়ে মিডিয়াম আঁচে সোনালী করে ভেজে তুলে নিলেই রেডি সুজির কাটলেট।
Post a Comment