করোনা সচেতনার নামে রোগকে ডেকে আনা হচ্ছে, বিস্ফোরক অশোক ভট্টাচার্য
রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা করোনা সচেতনতার প্রচারের নামে রোগকে ডেকে আনছেন। এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য। এই মুহুর্তে তিনি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আপাতত তিনি বাড়িতে থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
দিন দুয়েক আগে শিলিগুড়িতে করোনা নিয়ে সচেতনতা প্রচারের আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল কোভিড ওয়ারিয়র্সদের সম্বর্ধনা। সেই অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়ার আসরও ছিল। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শাসকদলের নেতা, মন্ত্রীরা। এইঅ অনুষ্ঠানে কী ভাবে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্যের প্রশ্ন এই অনুষ্ঠানের অনুমোদন কারা দিয়েছেন।, কারা এঁদের উপস্থিতির অনুমোদন দিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এই অনুষ্ঠানে সাধারণ স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ করেছেন অশোক ভট্টাচার্য।
শিলিগুড়ির বিরোধী দলনেতার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। তাঁর প্রশ্ন যাঁদের কোয়ারেন্টাইনে যাওয়ার কথা তাঁরা গিয়েছেন কিনা। তিনি এই ধরনের অনুষ্ঠানে কলকাতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের আসা নিয়েও প্রশ্ন তোলেন।

Post a Comment