সৌদি আরবে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু - The News Lion

সৌদি আরবে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু



ঢাকা প্রতিনিধি : প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রায় ৭২৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন চিকিৎসকও রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্র আজ বুধবার এ তথ্য জানিয়েছে।সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।


একই সঙ্গে তাদের রূহের মাগফেরাত কামনা করেন তিনি।রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.