করোনার মারা গেলেন বাংলাদেশের ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার
করোনার মারা গেলেন বাংলাদেশের প্রবীণ চিকিৎসক ও ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার। আজ (১৫ জুলাই) বিকেল পৌনে চারটায় বাংলাদেশের রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. সাঈদ হায়দারের বড় ছেলে ডা. আশরাফ হায়দার এ কথা জানান। ভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ডা. সাঈদ হায়দার। ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিক্যাল কলেজে ছাত্ররা যে প্রথম শহীদ মিনার গড়ে তোলেন, এর নকশা করেন বদরুল আলম। তাকে সহযোগিতা করেছিলেন একুশে পদক জয়ী সাঈদ হায়দার। যা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী ধবংস করে দেয়।

Post a Comment