শাহরুখকে নিয়ে মুখ খুললেন সৌরভ
কেকেআরের অধিনায়ক থাকাকালীন সৌরভ এবং শাহরুখের মধ্যেকার সম্পর্ক যে ভাল ছিল না সে আর বলার অপেক্ষা রাখেনা। নানা সময় নানা ইস্যুতে দুজনের মত পার্থক্য হয়েছে।
বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেসময় শাহরুখ খান সৌরভকে প্রতিশ্রুতি দিয়েও কি শেষমেশ কথা রাখেননি ? এমনটা ইঙ্গিত পাওয়া গেছে সৌরভের কথায়।
কেকেআরে থাকাকালীন তাঁদের সম্পর্কের শীতলতার ফলে তাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তা সকলেই জানে। ঠিক কী হয়েছিল তাদের মধ্যে? অবশেষে তা নিয়ে মুখ খুললেন বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ।
২০০৮ মরশুমে নাইটদের অধিনায়ক ছিলেন সৌরভ। দলের খারাপ পারফরম্যান্সের জেরে ২০০৯-এ নেতৃত্ব থেকে সরানো হয় তাকে। ২০১০-এ ফের দলের দায়িত্ব পান তিনি।
সৌরভ বলেছেন, “একটা সাক্ষাৎকারে দেখেছিলাম চতুর্থ বছর শাহরুখ গম্ভীরকে বলছে, ‘এটা তোমার দল। আমি নাক গলাব না।’ এটাই প্রথম মরশুমে আমি শাহরুখকে বলেছিলাম, যে ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু তেমনটা হয়নি।”

Post a Comment