মুকুল রায়ের বাসভবন থেকে মোদী-শাহদের হোর্ডিং সরার কারন জানালেন সাংসদ স্বপন দাশগুপ্ত - The News Lion

মুকুল রায়ের বাসভবন থেকে মোদী-শাহদের হোর্ডিং সরার কারন জানালেন সাংসদ স্বপন দাশগুপ্ত




মুকুল রায়ের বাসভবন থেকে মোদী-শাহদের হোর্ডিং সরার করন জানালেন সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আদর্শ আচরণবিধির কারণে ওই হোর্ডিং সরানো হয়েছে। দিল্লির সাউথ অ্যভিনিউয়ের মুকুল রায়ের দিল্লির বাসভবন থেকে সরে গিয়েছে বিজেপির যাবতীয় প্ল্যাকার্ড ও পোস্টার।  গেটের পাশে দেওয়াল জুড়ে এত দিন ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহদের ছবি-সম্বলিত প্ল্যাকার্ড।




 কিন্তু সেসব কিছু নেই। তারপর থেকেই মুকুলের তৃণমূল যোগের জল্পনা কয়েকগুন বেড়ে গিয়েছে।যদিও সেই জল্পনা উড়িয়ে মুকুল-ঘনিষ্ঠরা দাবি করেছিলেন, ঝড়-জলে উড়ে গিয়েছে সব ছবি, প্ল্যাকার্ড। কিন্তু সেই দাবি উড়িয়ে স্বপন দাশগুপ্ত  বলেন, ‘এটা বিস্ময়কর যে মুকুল রায় নিজের দিল্লির বাসভবন থেকে মোদী-বিজেপির হোর্ডিং সরিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ পোর্টালে ভুয়ো খবর প্রকাশিত হয়েছে।



কিন্তু রূঢ় বাস্তব হল যে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী গত ফেব্রুয়ারিতে হোর্ডিংগুলি খুলে নেওয়া হয়েছিল।’ কিন্তু প্রশ্ন উঠছে দিল্লির ভোটের পাঁচ মাস পরও সেই হোর্ডিং ফেরত এল না কেন? যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.