ফের মধ্যরাতে কেঁপে উঠল আন্দামান
মধ্যরাতে হঠাৎই কেঁপে উঠল মাটি। রাত তখন ২ টো ১৭ রিখটার স্কেল অনুযায়ী ৪.৩ ম্যানিটিউড ভূমিকম্প অনুভব করেছে আন্দামানের দিগলিপুর। দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামানের দিগলিপুর থেকে ১৫৩ কিমি উত্তর পশ্চিমে। ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে দেশের মধ্যে বারংবার ভূমিকম্পের জেরে চাপা আতঙ্ক দানা বাঁধছে দেশবাসীর মনে। তবে কি এই ছোট ছোট ভূমিকম্প বড় কোনও প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে? গত কয়েকদিন একই ভাবে ভূমিকম্পে কেঁপে আন্দামান। গভীর রাতেই এই কম্পন অনুভূত হয়।
আতঙ্কে রাস্তায় নেমে আসে বহু মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। ফের একই সঙ্গে হঠাত কম্পনে হুড়োহুড়ি বেঁধে যায় বলেই জানা যাচ্ছে। আতংকে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। নেই হতাহতের খবরও।
Post a Comment