আফগানিস্তান বিশ্বকাপ জয়ী না হলে বিয়ের পিঁড়িতে বসবেন না রশিদ খান - The News Lion

আফগানিস্তান বিশ্বকাপ জয়ী না হলে বিয়ের পিঁড়িতে বসবেন না রশিদ খান





শেষ কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে শক্তি হিসেবে উঠে আসা দেশটির নাম আফগানিস্তান। এতটাই ভাল তাদের পারফরম্যান্স যে তাদের জাতীয় দলের একাধিক ক্রিকেটার আইপিএল সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়াচ্ছেন।





আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তার  বয়স নিয়ে আবার শাহিদ আফ্রিদির মতন তাকে নানা ট্রল সহ্য করতে হয়। তার বয়স যে এখন ২১ তা অনেকেই মানতেই চায় না। যখন তিনি তারকা হন, তখন তার বয়স ১৮ ছিল।






এতসবের মধ্যে ও রশিদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ তুমুল। তারকা লেগস্পিনার তার বিয়েটাকেই জটিল করে ফেললেন!




কঠিন এক শর্ত জারি করেছেন রশিদ তার বিয়ের ব্যাপারে। আইসিসি টি-২০ বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা রশিদ এক প্রশ্নের উত্তরে বলেছেন, 'আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তারপরই আমি বিয়ে করব।' সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। রশিদ কি আত্মবিশ্বাসী বিশ্বকাপ জয়ের ব্যাপারে?





রশিদের ক্যারিয়ারের আদর্শ পাকিস্তানি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে। এর আগেই আরও দুটি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখন দেখার রশিদ এবং তার সতীর্থরা বিশ্বকাপ জিততে সফল হন কিনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.