করোনা ভ্যাকসিন আসতে লাগতে পারে আড়াই বছর - The News Lion

করোনা ভ্যাকসিন আসতে লাগতে পারে আড়াই বছর



করোনা প্রভাইরাসের ভ্যাকসিনের  জন্য আরো অন্তত আড়াই বছর অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল এনভয় ড. ডেভিড নাবারো এই সময় আপাতত করোনা থেকে সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই বলেও জানান তিনি।






তিনি বলেন, যদি কেউ এমনটা দাবি করেন, তাহলে তার প্রমাণ দরকার বলে মনে করেন তিনি। ভ্যাক্সিন দেওয়ার পর কেউ করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ হচ্ছে কিনা, তা বুঝতে যথেষ্ট পরিমানে  সময় লাগবে।






এছাড়া বিশ্বের প্রত্যেকে ভ্যাক্সিন পাচ্ছে কিনা তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, গরিব দেশ হোক বা ধনী দেশ, প্রত্যেকে যাতে ভ্যাক্সিন পায়, সে বিষয়টাও নিশ্চিত করতে হবে।







উল্লেখ্য কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, তাদের আশা, করোনার কয়েক লক্ষ ভ্যাক্সিন তৈরি হবে চলতি বছরেই। আর পরের বছর শেষ হওয়ার আগেই তৈরি হবে ভ্যাক্সিনের ২০০ কোটি ডোজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.