হারিয়েছিলেন স্প্যানিশ ফ্লুকে, এবার ১০৬ বছর বয়েসে হারালেন করোনাকে - The News Lion

হারিয়েছিলেন স্প্যানিশ ফ্লুকে, এবার ১০৬ বছর বয়েসে হারালেন করোনাকে






এর আগে হারিয়েছিলেন স্প্যানিশ ফ্লুকে। এবার হারাতে চলেছেন করোনা ভাইরাসকে। করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন দিল্লির ১০৬ বছরের এক প্রবীণ। ওই ব্যক্তি তাঁর ৭০ বছর বয়সী ছেলের চেয়েও দ্রুত সেরে উঠেছেন।








জানা গেছে, ওই ব্যক্তির পরিবারের একাধিক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই প্রবীণের বয়স যখন মাত্র চার বছর, তখন তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। সেবারও তিনি সেরে উঠেছিলেন।








সম্প্রতি দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই প্রবীণ। তাঁর সঙ্গেই ভর্তি হয়েছিলেন ছেলে, স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য। রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিত্সক গণমাধ্যমকে জানান, ওই প্রবীণই সম্ভবত দিল্লির একমাত্র রোগী, যিনি ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন।মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক মহামারি।





১৯১৮-১৯ সালের মধ্যে ওই ফ্লু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। তবে ওই ফ্লুর উত্পত্তি কোথা থেকে হয়েছিল, তা জানা যায়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুযায়ী, স্প্যানিশ ফ্লুতে সারা পৃথিবীতে মৃত্যু হয়েছিল চার কোটি মানুষের। ভারতবর্ষেও মৃত্যু হয়েছিল বিপুল সংখ্যক মানুষের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.