স্বেচ্ছায় করোনা আক্রান্ত হবার আহ্বান নোবেল জয়ী বিজ্ঞানীদের
পনের জন নোবেল বিজয়ী বিজ্ঞানীদের একটি দল স্বেচ্ছায় করোনা আক্রান্ত হবার আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, তাঁদের উদ্দেশ্য পরীক্ষামূলক ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখা। রিপোর্টে বলা হয়েছে, বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রের সাথে যুক্ত শতাধিক বিশিষ্ট ব্যক্তি ইউএস ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধানের কাছে লেখা খোলা চিঠিতে সই করেছেন।
এই চিঠিতে বলা হয়েছে, তথাকথিত এই চ্যালেঞ্জ ট্রায়াল করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবে। লক্ষ লক্ষ জীবন বাঁচাতে সাহায্য করবে। বিশ্ব জুড়ে ২৩টি করোনাভাইরাস প্রতিরোধী টিকার পরীক্ষায় বিজ্ঞানীরা নাওয়া খাওয়া ভুলেছেন। এই টিকাগুলির দিকে তাকিয়ে মানব সমাজ।
Post a Comment