ভারতে দিনে ২ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন, ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার - The News Lion

ভারতে দিনে ২ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন, ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার




ভারতে   প্রথম দিকে করোনার সংক্রমণ বিস্তারের গতি ধীর থাকলেও যত দিন যাচ্ছে, তা তত তীব্র হচ্ছে। প্রথম তিন মাসের তুলনায় চতুর্থ মাসে সংক্রমণ ও মৃত্যু দুটোই অনেক বেড়েছে। এরই মধ্যে একটি সমীক্ষা বলছে যে ভারতে প্রতিদিন আক্রান্ত হবে ২ লক্ষের বেশি। একই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।






করোনা ভাইরাসের দাপট করোনা ভাইরাসের দাপটে আতঙ্কে সারা বিশ্ব৷ মৃত ও আক্রান্তের তালিকায় বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা৷ আমেরিকায় ৩০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ছাড়িয়েছে৷






সারা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে৷ মৃতের সংখ্যা ৫ লক্ষের বেশি৷ ২০২১ সালে আরও ভয়ঙ্কর হবে করোনা সংক্রমণ এদিকে গবেষকরা জানিয়েছেন ২০২১ সালে আরও ভয়ঙ্কর হবে করোনা সংক্রমণ।
শুধু ভারতেই দিনে আড়াই লাখের ওপর মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হবেন। গোটা বিশ্বে করোনা সংক্রমণ বেড়ে ২০ থেকে ৬০ কোটি হয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দেশের করোনা পরিস্থিতি দেশে আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও৷






বুধবার নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন ২২ হাজার ৭৫২ জন৷ পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৪১২ জন৷ মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৪২ জনের৷ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ এখনও পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷






এরই মধ্যে বিজ্ঞানীদের দাবি, করোনা ভাইরাস যে বায়ুবাহিত তার নাকি প্রমাণ দেখা দিয়েছে। এমনই জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কয়েকদিন আগেই ৩২টি দেশের বিজ্ঞানীরা জানিয়েছিল করোনা ভাইরাস বায়ুবাহিত।এই নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে গাইডলাইন বদলানোর জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। আশঙ্কা হু-এর করোনা ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের এই নতুন দাবি যে নিছক জল্পনা নয় সেটা বুঝেছেন হু-র বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন করোনা ভাইরাস যে বায়ুবাহিত তার প্রমাণ দেখা দিয়েছে।






হু-র কোভিড-১৯ মহামারীর টেকনিকাল লিড মারিয়া ভ্যান খারকভ জানিয়েছেন করোনা ভাইরাস যে বাতাসের মাধ্যমে ছড়াত তার কিছু সম্ভাবনা দেখা দিয়েছে। বিজ্ঞানীদের দাবি বিশ্বস্বাস্থ্য সংস্থা বিজ্ঞানীদের দাবি অনেকটাই মেনে নিয়েছেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.