বাংলাদেশে তিস্তার জল বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে তিস্তা নদীর জল প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে। রবিবার দিবাগত রাত ১২টায় তিস্তার নীলফামারী জেলার ডালিয়া পয়েন্টে জল প্রবাহের এই রেকর্ড পরিমাপ করা হয়। এর আগে সন্ধ্যায় এই পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
জল উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের এই তথ্য জানান।তিনি জানান, নদীর জল বেড়ে যাওয়ায় রাতে লালমনিরহাটের তিস্তা নদীর তীরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জল উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়।

Post a Comment