আকাশ দখলের লড়াই এবার নদীয়ায় - The News Lion

আকাশ দখলের লড়াই এবার নদীয়ায়




বর্তমানে লক ডাউনের জেরে মাঠ ,ফুটবল ,ক্রিকেট এখন দেখা না গেলেও আকাশে ঘুড়ির প্রতিযোগিতা দেখা যায়। নদীয়া জেলার ফুলিয়ার তারক ব্যানার্জির মাঠ, এবং ভাটার মাঠে  অভিনব ঘুড়ির প্রতিযোগিতা।






 চারকোনা ,ড্রাগন, রথ, পক্স, প্রজাপতি, চ্যাং বা ডাক ঘুড়ি, মৌচাক ,পান্না, মাছরাঙ্গা,ঈগল ,অক্টোপাস, সাপ, ব্যাঙ, ডলফিন, চরকি, পালতোলা জাহাজ আগুনপাখি, পেঁচা, কঙ্কাল, ঢাউস ঘুড়ি, পতাকা ,বাক্স ঘুড়ি আরো কত কি নাম। কোনোটাই লাটাই হাতে মানুষটির থেকে আকার আকৃতিতে কোন অংশে কম নয়।






ঘুড়ি প্রেমিকরা তাই এখন ঘুড়ি নিয়ে মত্ত।নীল আকাশে চলছে প্রতিযোগিতা। মাঠ ভর্তি দর্শকের সামনে বছরের তাক লাগানো সেরা ঘুড়িটি উড়িয়ে সকলকে আনন্দ দিয়ে কুড়িয়ে নেন হাততালি ওইটুকুই পরম তৃপ্তি লক ডাউনের বাজারে তাই এখন নীল আকাশে তাকালেই পুরানো অতীত মনে করে দেই। নীল আকাশে নানা রঙের ঘুড়ি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.