রাজাভাতখাওয়ায় হাতির দেহ উদ্ধার - The News Lion

রাজাভাতখাওয়ায় হাতির দেহ উদ্ধার




ডুয়ার্সের রাজাভাতখাওয়ায় গারো বস্তিতে ধানের জমিতে বৃহস্পতিবার সকালে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হলো। বনবস্তির বাসিন্দারা হস্তিশাবকের মৃতদেহ দেখতে পেয়ে বনদফতরকে খবর পাঠায়।




ঘটনাস্থলে আসে বনদপ্তর এর কর্মীরা।  প্রতিদিন ওই এলাকায় বুনোহাতি চষে বেড়ায়।বুধবার রাতেও বুনোহাতির একটি দল ওই এলাকায় ঘুরে বেড়ায় বলে স্থানীয় সূত্রে খবর।কি কারনে হাতিটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের পরই পরিষ্কার হবে হস্তিশাবকের কি কারনে মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.