ভাটপাড়ায় এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুক ভাটপাড়ায় এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংকে লক্ষ্য করে গুলি ছোড়ে বাইকে আসা দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা।
সংকটজনক অবস্থায় তাঁকে ইম বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়েই ফোনে কথা বলছিলেন যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিং। সেই সময় বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী।ধর্মেন্দ্রকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি মাথার পিছনে লেগে বেড়িয়ে যায়। দ্রুত বাইক নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
গুলি লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুর বি এন বসু হাসপাতালে। অবস্থার অবনতিতে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে।

Post a Comment