সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ
ঢাকা প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দর।সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুর চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই (শুক্রবার) থেকে ৪ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ৫ আগস্ট থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

Post a Comment