দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২২৭৫২, মৃত ৪৮২ - The News Lion

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২২৭৫২, মৃত ৪৮২



লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২২ হাজার ৭৫২ জন আর মৃত ৪৮২ জন। গোটা দেশে বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭। দেশে করোনায় মৃত্যু বেড়ে ২০ হাজার ৬৪২।



 গত ২৪ ঘণ্টায় ২৩ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে সুস্থও হচ্ছেন অনেকে।




 বুধবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গোটা দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩১ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৯৪৪টি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.