এবার অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে, কেন? জানুন - The News Lion

এবার অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে, কেন? জানুন





স্বার্থের সংঘাতের অভিযোগে বিদ্ধ হলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। একই সময়ে একাধিক লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পাড়েন কোহলি।






প্রসঙ্গত অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে চিঠি লিখেছেন সঞ্জীব। প্রসঙ্গত শচীন, সৌরভ, লক্ষণদের মতো তারকাদের বিরুদ্ধেও এই একই ধরনের অভিযোগ এনেছিলেন সঞ্জীব।






তাঁর অভিযোগের ভিত্তিতে শচীন, সৌরভদের বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীর পদ ছাড়তে হয়। পরে তাঁরা নির্দোষ প্রমাণিত হন।






কোহলিকে নিয়ে তাঁর অভিযোগ, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও বিরাট ক্রীড়া সম্পর্কিত একাধিক সংস্থার সঙ্গে যুক্ত। লোধা কমিশন ও সুপ্রিম কোর্টের সুপারিশের বিরোধী কাজ করছেন তিনি । বিরাটের দুটি সংস্থার নামও লিখেছেন সঞ্জীব গুপ্তা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.