উত্তর কোরিয়ায় প্রথম করোনা সংক্রমণ ! সীমান্তবর্তী শহর পুরো লকডাউন - The News Lion

উত্তর কোরিয়ায় প্রথম করোনা সংক্রমণ ! সীমান্তবর্তী শহর পুরো লকডাউন




উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সীমান্তবর্তী শহর ক্যাসং লকডাউন করা হয়েছে।  ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।






উত্তর কোরিয়ার ক্যাসং শহরে একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে এখন শুধু সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়ে যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।





 তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি গত ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাঁকেই করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।







 দক্ষিণের সীমান্তে অবস্থিত ক্যাসং সিটিতে তাঁকে পাওয়া যায়। তাঁকে কঠোর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও একইভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিম বলছেন, সম্ভবত এই ভাইরাস দেশে প্রবেশ করেছে এবং ক্যাসং সিটিকে পুরোপুরি অবরুদ্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.