অবশেষে গালওয়ান থেকে সরলো চিনের লাল ফৌজ, জয় ভারতের
চিনের বিরুদ্ধে কূটনৈতিক জয় হলো ভারতের। অজিত দোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর দীর্ঘ আলোচনা্র পরেই
গালওয়াল থেকে সেনা সরাতে বাধ্য হল বেজিং। প্রথমে জানা গিয়েছিল এক কিলোমিটার সরে
যাচ্ছে চিনের বাহিনী। কিন্তু ্পরে জানা যায়, প্রায় দেড় থেকে ২
কিলোমিটার পিছনে নিজেদের সমস্ত ঘাঁটি সরিয়ে নিয়েছে চিনের বাহিনী।এমনকি পেট্রলিং
পয়েন্ট ১৪ থেকেও তারা অনেকটা সরে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে এই বিষয়টি
নিশ্চিত করেছে চিন। সীমান্ত থেকে চিনের বাহিনী সরে যাওয়া রীতিমত ভারতের
বড়সড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। পেট্রলিং পয়েন্ট ১৪ নিয়ে গত ১৫ জুন তারিখ
রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত এবং চিনের সেনাবাহিনী। এরপর থেকে সমস্যা
সমাধানে দফায় দফায় চলছিল আলোচনা।
৩০ জুন দু’দেশের সেনার মধ্যে প্রায় ১০ ঘণ্টা কোর কমান্ডার স্তরে আলোচনা চলে। ভারত বলে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগের পরিস্থিতি
বহাল রাখতে হবে, চিনা
সেনাকে জরুরি ভিত্তিতে গালওয়ান উপত্যকা, প্যাংগং সো এবং অন্যান্য এলাকা থেকে পিছিয়ে যেতে হবে। কিন্তু এরপরেও এলাকা
ছাড়েনি চিন।
একদিকে আলোচনা অন্যদিকে ক্রমশ ভারতের ভূখন্ডে নিজেদের মাটি শক্ত করতে
চাইছিল চিন। নানা বিতর্কের মাঝে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে টানা ২ ঘণ্টা ভিডিও কলে কথা বলেন দোভাল।
ঠিক তারপরেই সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং।এরপর সোমবারই, লাদাখ সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত
হওয়ার খবর এসেছে।
চিনের সেনাবাহিনী সরে গিয়েছে বলে আগেই খবর এসেছে। এবার সেই কথা
স্বীকার করেছে চিন।চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের
রিপোর্ট অনুযায়ী, চিনের বিদেশমন্ত্রী ঝাও লিজিয়ান বলেছেন, ‘গত ৩০ জুন
কমান্ডার লেভেলের তৃতীয় বৈঠকের পর সরে গিয়েছে দুই দেশের সেনা।’

Post a Comment