প্রবল বৃষ্টিতে প্রায় বানভাসী অবস্থা উত্তরবঙ্গে - The News Lion

প্রবল বৃষ্টিতে প্রায় বানভাসী অবস্থা উত্তরবঙ্গে





প্রবল বৃষ্টিতে প্রায় বানভাসী অবস্থা  উত্তরবঙ্গে।  জলমগ্ন  কোচবিহার। কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তল্লিতলা, পুরাতন পোস্ট অফিস পাড়া,মিনিবাস স্ট্যান্ড এলাকা ও রাজবাড়ী প্যালেস সংলগ্ন এলাকা  জলমগ্ন।
জেলার প্রায় সমস্ত নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে । তোর্সা, কালজানী, রায়ডাক, মানসাই-সহ জেলার প্রায় সব  নদীগুলির জল বাড়ায় নদী তীরবর্তী বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।





 প্রবল বৃষ্টির জেরে সিকিমের মঙ্গনের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তার জেরেই একটি বহু তলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । তবে কোন হতাহতের খবর নেই। এছাড়া বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে সিকিমের বহু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিকিমের বিভিন্ন প্রান্তে । প্রবল বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের যকসম রোডের বেশ কিছু অংশ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এর ফলে পশ্চিম সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ  সম্পূর্ণভাবে বন্ধ।





শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হেডমুড়ি সিঙ্গিঝড়া অঞ্চলের তারাবান্ধা এলাকার একমাত্র যাতায়াতকারী বুড়িবালাসন নদীর উপর ব্রিজটি প্রবল বৃষ্টির ফলে ভেঙে গিয়েছে। যার ফলে অসুবিধায় পড়েছেন ভেঙে যাওয়া ব্রিজের ওপারে থাকা তুরিভিটা মৌজার বহুখালি, বৈরাগিণী কামরাঙ্গাগুড়ি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ।একমাত্র যাতায়াতকারী রাস্তা হিসাবে এটি ব্যবহার করতেন তাঁরা।





 গ্রামবাসীরা জানান, ব্রিজ ভেঙে যাওয়ার ফলে গ্রামের অন্তঃসত্ত্বাদের কীভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই চিন্তায় রয়েছেন তাঁরা।  এলাকায় বহু চা বাগান থাকায় কাঁচা চা পাতা বোঝাই গাড়ি যাতায়াত করে ব্রিজ ওপর দিয়ে। ব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে বন্ধ হয়ে গেল যাতায়াত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.