আজই সন্ধ্যের টিফিনে বাচ্চাদের বানিয়ে দিন ফিরনি
উপকরণঃ
১/৪ কাপ বাসমতী চাল
৩-১/২ কাপ দুধ
১/৪ কাপ চিনি (গুড়ো)
১ চা চামচ গোলাপ জল
২-৩ টি ছোট এলাচ গুড়ো
৫-৬ টি পেস্তাবাদাম
৪-৫ টি আমন্ড
১/৪ চামচ জাফরান
প্রনালীঃ
প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে ২-৩ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন । পরে জল ঝড়িয়ে একটি ব্লেন্ডারে চাল ব্লেন্ড করুন। প্রয়োজন হলে জল দেবেন,তবে সামান্য। চাল ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে একটা আলাদা পাত্রে ঢেলে রাখুন।
এবার গ্যাসে একটি কড়াইতে সম্পুর্ন দুধ ঢেলে দিন এবং গরম হতে দিন।
দুধ গরম হলে, আগে থেকে ব্লেন্ড করে রাখা চালের গুড়ো ঢালুন ও সমানে নাড়তে থাকুন, না হলে দলা হয়ে যাবে।
এই ভাবে নাড়তে নাড়তেই দুধ ও চালের গুড়ো একটু ঘন হয়ে আসলে মিশ্রনের মধ্যে চিনির গুড়ো মিশিয়ে দিন। এবং সমানে নাড়তে থাকুন।
সবটা ভালো মতো মিশে গেলে এবং দুধ ও চালের গুড়োর সামঞ্জস্য ঘন হয়ে আসলে কড়াই গ্যাস থেকে নামিয়ে নিন।
পুরো মিশ্রণটা একটু ঠান্ডা হতে দিন। এর পর একে একে জাফরান এবং গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন।
তারপর একটি পাত্রে ঢেলে ফিরনি্র উপর থেকে পেস্তা বাদাম ও আমন্ড বাদাম ছড়িয়ে দিন।তাহলেই রেডি আপনার সুস্বাদু ফিরনি।
Post a Comment