আইএসএল হতে পারে ফাঁকা মাঠে - The News Lion

আইএসএল হতে পারে ফাঁকা মাঠে




করোনা বদলে দিয়েছে খেলার মাঠের পরিবেশ। বদলেছে নিয়ম,বদলেছে অনেক আইন। বদলেছে সেলিব্রেশানের স্টাইল ও। এবার প্রথমবার এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে খেলছে মোহনবাগান। আই লিগ থেকে উত্তীর্ণ হয়ে এবার নতুন আঙিনায় পদার্পন করছে মোহনবাগান।




কিন্তু করোনা আবহে হয়ত মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন না দর্শকরা।  কারণ করোনার ফলে বন্ধ দরজার ওপারে বসতে চলেছে টুর্নামেন্টের আসর।


দর্শকশূন্য আবহেই হয়তো আয়োজিত হবে আইএসএলের আগামী মরশুম। নভেম্বরে শুরু হতে পারে টুর্নামেন্ট। চলতে পারে মার্চ পর্যন্ত। আগের মতো দেশের বিভিন্ন শহরে হবে না খেলা। ম্যাচগুলির জন্য চারটি নিরপেক্ষ ভেন্যু বেছে নেওয়া হতে পারে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.