কৃষকদের সাহায্যে করতে এগিয়ে এল ইফকো - The News Lion

কৃষকদের সাহায্যে করতে এগিয়ে এল ইফকো




অরূপ অধিকারি ;  সাম্প্রতিককালে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এগিয়ে এল ইফকো। উত্তর ২৪ পরগনা জেলায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ টি ব্লক।  ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে করে আগামী দিনে কৃষি কাজ করে স্বাবলম্বী হতে পারে সেই কারণে কৃষি সমবায় সমিতির মাধ্যমে ৪০০ কৃষক কে নোনা সহনশীল জাতের আমন ধানের বীজ যেমন দিয়েছেন। তেমনি যে সকল কৃষকদের বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ৭০  জন কৃষককে ত্রিপল এবং আগামী দিন ডেঙ্গু মোকাবেলা করার জন্য মশারি ও গামছা সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ইফকো র  পক্ষ থেকে।







আর এই ধরনের ত্রাণ সামগ্রী পেয়ে কৃষকরা ধন্যবাদ জানান ইফকো সংস্থা কে। এদিন  ইফকোর পক্ষ থেকে একটি কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের কুলীন গ্রাম কৃষি সমবায় সমিতি ও গৌরী ভোজ গ্রামে। সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকরা প্রশিক্ষণ নেন।







প্রশিক্ষণ শেষে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষককেদের তুলে দেওয়া হয় ধানের বীজ ত্রিপল মশারি গামছা সহ একাধিক ত্রাণ সামগ্রী। স্কোর স্টেট মার্কেটিং ম্যানেজার পার্থ ভট্টাচার্য জানান এই ধরনের উদ্যোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সারা বছর ধরে চলবে। সমুদ্র উপকূল ভর্তি লাগোয়া কৃষকদের যেমন দেওয়া হয়েছে নোনা সহনশীল ধানের বীজ তেমনি চাষ করার জন্য জৈব কীটনাশক দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.