'সংযুক্ত' মোহনবাগানের বোর্ড অফ ডাইরেক্টরে আসতে চলেছেন সৌরভ - The News Lion

'সংযুক্ত' মোহনবাগানের বোর্ড অফ ডাইরেক্টরে আসতে চলেছেন সৌরভ




'সংযুক্ত' মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর্সে আসতে চলেছেন বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বোর্ডের চেয়ারম‌্যান হবেন সঞ্জীব গোয়েঙ্কা।







বর্তমান পরিচালকমণ্ডলীতে তিনি ছিলেন ব্র্যান্ড অ‌্যাম্বাসাডর হয়ে। ১০ তারিখে প্রথম বোর্ড অব ডিরেক্টর্সের সভা বসছে। সভা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেই সভাতে সৌরভ  উপস্থিত থাকবেন। 








এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ডে সৌরভ চলে আসায় অন্য মাত্রা যুক্ত হল। প্রসঙ্গত এটিকে-মোহনবাগানের পাঁচ জন ডিরেক্টরের নাম ঘোষণা করা হয়েছে। উৎসব পারেখ, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা।






মোহনবাগানের তরফে দু’জন এবং এটিকের তরফে তিনজন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।  নতুন বোর্ডের শীর্ষে আসবেন সঞ্জীব গোয়েঙ্কাও। এতদিন তিনি বোর্ড অব ডিরক্টর্সে ছিলেন না। বাইরে থেকে পরিচালনা করতেন। তাঁর বাবা ছিলেন মোহনবাগানের সদস্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.