রাজীব বন্দ্যোপাধ্যায়ের কী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন? কী বললেন দিলীপ ঘোষ - The News Lion

রাজীব বন্দ্যোপাধ্যায়ের কী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন? কী বললেন দিলীপ ঘোষ



রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেগেছেন দলের জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে। যা নিয়ে শাসকদলের অন্দরেই অস্বস্তি বেড়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তা স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।




  হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়ের সঙ্গে দ্বিমত তৈরি হতেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে দলীয় নেতার বিরুদ্ধে মুখ খোলায় শাসকদলে অস্বস্তি বেড়েছে। বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘উনি একাই নন। আরও অনেকে মুখ খুলবেন। তৃণমূল যা বলছে তার একটাও বাস্তব প্রয়োগ হয়েছে কী?




মানুষ সব হিসেব করে দেবে।’  আমফানে ক্ষতিপূরণের টাকা বিলি ঘিরে রাজ্যের একাধিক জেলায় দুর্নীতি প্রকাশ্যে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.