মাছ খেয়ে গলা ব্যাথা, তারপর যা হল যুবতীর
গলায়র খুসখুসে ব্যাথা করোনার লক্ষন হতে পারে, তাই দেরি না করে চিকিৎসকের কাছে ছুটেছিলেন এক মহিলা। কিন্তু, গলার ব্যাথা দেখতে গিয়ে ডাক্তারা মহিলার বাম টনসিল থেকে বের করলেন দেড় ইঞ্চি লম্বা কেঁচো। আজ্ঞে হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে জাপানের রাজধানী টোকিয়োর এক মহিলার। আমেরিকান সোশ্যাইটি অব ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন জার্নালে প্রকাশিত কেস স্টাডি করা হয়েছে এই ঘটনার।
সেখানে লেখা হয়েছে, সাশিমি খাওয়ার দিন কয়েক পর থেকেই গলায় লাগাতার যন্ত্রণা হচ্ছিল ২৫ বছর বয়সী ওই মহিলার। এটি জাপানের এক জনপ্রিয় পদ। যন্ত্রণা অত্যধিক বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকের কাছে যান ওই মহিলা। সেন্ট লিউক্স ইন্টারন্যাশানাল হসপিটালের চিকিৎসকরা তাঁর গলা পরীক্ষা করেই সেখানে একটি কেঁচোর অস্তিত্ব পান। টুইজার বা চিমটে দিয়ে বাম টনসিল থেকে টেনে বের করা হয় কেঁচোটি।
প্রায় দেড় ইঞ্চি লম্বা কেঁচোটি পরীক্ষা করে জানা যায় এটি নিমাটোড রাউন্ডওয়ার্ম। এই ধরনের প্যারাসাইট কেঁচো কাঁচা মাংসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু খাওয়ার সময়ে এটি কি শেফ বা মহিলা এটি দেখতে পারেননি? উত্তরে চিকিৎসকেরা জানান, সম্ভবত থার্ড স্টেজে লার্ভা অবস্থায় থাকাকালীন কেঁচোটি মাংস বা মাছের মধ্যে ছিল। এত ছোট হওয়ায় তা দেখা যায়নি। পরে গলায় তা চতুর্থ স্টেজে রূপান্তরিত হয়ে বড় হয়ে যায়। তবে, এটি খুব অভিনব ঘটনাও নয়। বিভিন্ন দেশেই কাঁচা মাংস, মাছ খাওয়ার পর এমন ঘটনা ঘটেছে বহু ব্যক্তির। আপাতত ওই মহিলা সুস্থ আছেন।
Post a Comment