জালিয়াতির অভিযোগে জেল হেফাজত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের
বেসরকারি ব্যাংকে কর্মরত অবসরপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজার নারায়ন চট্টোপাধ্যায় কে জালিয়াতির দায়ে গ্রেপ্তারের পর শুক্রবার জেল হেফাজতের নির্দেশ দিলো কান্দি মহকুমা আদালত।
প্রসঙ্গত, প্রায় বছর সাতেক আগে তিনি কান্দি এলাকার একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার থাকাকালীন ভুয়া কাগজপত্র ওপর ভিত্তি করে ৪৯জনকে ৩৯লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন।
ঋণ দেওয়া হয় ২০১৩ সালের ডিসেম্বর থেকে কিন্তু পরবর্তীতে দেখা যায় ঋণ গ্রহীতাদের সকলের কাগজপত্র ভুয়ো। তার প্রেক্ষিতে ২০১৮সালের ১ডিসেম্বর তৎকালীন ব্যাঙ্ক ম্যানেজার উদয়ভূষণ ঝা কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই অবসরপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজার নারায়ন বাবু।

Post a Comment