বৌমার বুকে ছুরি মারার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
বৌমার বুকে ছুরি মারার
অভিযোগ, শশুরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ
রানিগাছি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে শ্বশুর পবন মন্ডল তার ১২ শতক জমি আছে সেই জমিতে ছেলেরা চাষ করবে বলে বাবার কাছ থেকে ছেলেরা লিখে নিতে চেয়েছিলো বলে
অভিযোগ। কিন্ত তা দিতে অস্বীকার করে তাদের বাবা।
এই নিয়ে গতকাল শুক্রবার রাত্রিবেলা বচসা গন্ডগোল বাঁধে। বেড়ে যায় কথাকাটাকাটি। এই ঘটনার মধ্যে বৌমা মৌসুমী প্রতিবাদ করলে হঠাৎই পবন মন্ডল ঘর থেকে আস্ত একটা তলোয়াল
নিয়ে বৌমার বুকে ঢুকিয়ে দেয়। ঘটনায় ২৮ বছরের মৌসুমী সরদার গুরুতরভাবে আহত হন।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
বুকে
দশটি সেলাই হয়, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় মৌসুমী মন্ডলের
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এই ঘটনায়
হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বধূর বাপের বাড়ির লোকজন।
অভিযোগ পেয়ে তদন্ত
শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শুধুই জমিসংক্রান্ত, নাকি অন্য কোন কারণ রয়েছে, সেটাও খতিয়ে দেখছে
হাড়োয়া থানার পুলিশ। শ্বশুর পবন মণ্ডল
পলাতক। ওই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Post a Comment