আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,শুক্রবার ১৭ জুলাই ফলপ্রকাশ হবে৷ পর্ষদের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে৷ কিন্তু এবছর মেরিট লিস্ট প্রকাশ করা হবে না৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আরও জানা গিয়েছে সকালের পরিবর্তে এবার উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩ টের সময় অনলাইনে ফল প্রকাশিত হবে৷ তারপর বিকেল ৪ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ছাত্র ছাত্রীরা ফলাফল দেখতে পাবে৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্যজুড়ে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়া যাবে৷ তবে তা আজই নয়, ৩১ জুলাই পাওয়া যাবে৷
Post a Comment